শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পরিবেশ অধিদপ্তরে চার পদে জনবল নিয়োগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৯২০ বার পড়া হয়েছে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর। চার পদে মোট ছয়জন জনবল নিয়োগ দেয়া হবে। পদের নাম পদসংখ্যা মনিটরিং অফিসার- ০২টি। যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি/রসায়ন/পরিবেশ বিজ্ঞান/ফরেস্ট্রি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সিজিপিএ ন্যূনতম ২.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক- ০১টি। যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-০২টি। যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সঙ্গে দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পত্রবাহক-০১ টি। যোগ্যতা:  যেকোনো প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে প্রার্থীর দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় সব কাগজপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা প্রকল্প পরিচালক, প্রোগ্রাম্যাটিক সিডিএম-দ্বিতীয় পর্ব প্রকল্প, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ভবন, ই/১৬ আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর, ২০১৮ বিকেল ৫.০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন।  বিস্তারিত:

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "পরিবেশ অধিদপ্তরে চার পদে জনবল নিয়োগ"

  1. yürü be admin allahina kurban 1450 geldi banada ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com