রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিয়াঙ্কা রাজনীতিতে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৭১৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডেরও কাজ করছেন তিনি। তবে বর্তমানে প্রিয়াঙ্কাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে। এরই মধ্যে বাগদান পর্ব সেরে ফেলেছেন তিনি। এখন চলছে বিয়ের প্রস্তুতি।

ঠিক এমন একটি সময়ে জানা গেলো প্রিয়াঙ্কার যে ৩৬ বছর বয়সে বিয়ে করবেন তা ১৩ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন সঞ্জয় বি জুম্মানি। তিনি একজন অ্যাসট্রো নিউমেরোলজিস্ট। সংখ্যাতত্ত্ব বিচার করে ভবিষ্যতের কথা বলেন।

৩৬ বছর বয়সে প্রিয়াঙ্কা বিয়ে করবেন। ২০০৫ সালে এমন পূর্বাভাস দিয়েছিলেন সঞ্জয় বি জুম্মানি। মুম্বাইয়ের একটি ম্যাগাজিনে প্রকাশ হয়েছিল জুম্মানির ওই ভবিষ্যতবাণী। ঠিক ৩৬ বছর বয়সেই প্রিয়াঙ্কার হাতে রিং পরিয়ে বিয়ের প্রোপোজ করেন নিক জোনাস।

এবার প্রিয়াঙ্কা-নিক প্রসঙ্গে জুম্মানি বলেছেন, প্রিয়াঙ্কা এবং নিক দুজনেরই ওয়াটার এবং আর্থের লক্ষ্মণ আছে। তারা একে অপরের জন্য তৈরি। যেমন পৃথিবী আর জল। প্রিয়াঙ্কা এবং নিক দুজনেরই চাঁদ(নম্বর দুই) এবং নেপচুন (নম্বর সাত) দ্বারা শাসিত। এরফলে মানসিক স্থান পরিবর্তন হয়, মেজাজের একটু বদল ঘটে। খবর জি নিউজের।

সঞ্জয় বি জুম্মানির ভবিষ্যতবাণী অনুযায়ী ৪৫ বছর বয়সে প্রিয়াঙ্কা রাজনীতিতে যোগ দেবেন। এখন প্রশ্ন উঠেছে তাহলে কি ২০২৭ সালে রাজনীতির ময়দানে আসছেন প্রিয়াঙ্কা? সেই প্রশ্নের জবাব পেতে আপাতত অপেক্ষার কোনও বিকল্প নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com