বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নিকলী-বাজিতপুর আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হলেন মো.আফজাল হোসেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৮০০ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার সাহা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনের নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন । গতকাল রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
মনোনয়ন পেয়ে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৫ নিকলী-বাজিতপুর আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি প্রদান করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
তৃতীয়বারের মতো কিশোরগঞ্জ-৫ নিকলী-বাজিতপুর আসনে নৌকার মাঝি হয়ে নির্বাচনে অংশ নেওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন নিকলী-বাজিতপুর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com