বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩ মার্কিন সেনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৫৮৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ মার্কিন সেনা নিহত

গত সোমবার আফগানিস্তানের গজনিতে  এক বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া একজন বেসামরিক মার্কিনিসহ তিনজন আহত হয়েছেন। ন্যাটোর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর পার্সটুডে, সিএনএনের।

নিহত ব্যক্তিদের পরিবারকে তাৎক্ষণিকভাবে তাদের হত্যাকাণ্ডের বিষয়ে জানানো হয়নি।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। তারা জানিয়েছে, তাদের হামলায় একটি ট্যাংক ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ওই হামলার ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেন। ২০১৭ সালের পর এটিই আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

এর আগে গত শনিবার আফগানিস্তানের নিমরুজ প্রদেশে এক অভিযানের সময় আরেক মার্কিন সেনা নিহত হয়। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, তারই এক আফগান সহকর্মীর গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। আফগান সেনা ভুলে গুলি ছুড়েছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে বহু বছর ধরে মার্কিন নেতৃত্বে বিদেশি সেনারা তৎপরতা চালালেও সেখানে এখনও নিরাপত্তা ফিরে আসেনি। এখনও দেশটির প্রায় অর্ধেক অঞ্চল তালেবান নিয়ন্ত্রণ করছে বলে কোনও কোনও সূত্র দাবি করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩ মার্কিন সেনা"

  1. confident insight thank you for socializing 😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com