শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবর জিয়ারত ও দোয়া শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী

ড. কামাল হোসেন নির্বাচন করবেন না

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ড. কামাল হোসেন সংসদ নির্বাচন করবেন না। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ঢাকা–৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে সুব্রত চৌধুরী বলেন, ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

গতকাল বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়ন ফরম জমা দেন সুব্রত চৌধুরী।

গণফোরামের কার্যকরী সভাপতি বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণে মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।

জামায়াত প্রসঙ্গে ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেন, তিনি জামায়াত দেখেন না। জামায়াত যাঁরা ছিল , তাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে কামাল হোসেনের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন চলছিল। সুব্রত চৌধুরীর এই কথায় ধোঁয়াশা কেটে গেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com