সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভোট গ্রহণের সামগ্রী আজ যাচ্ছে দেশের ৩২ জেলায়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সামগ্রী আজ শনিবার দেশের হচ্ছে দেশের ৩২ জেলায়। তবে ব্যালট পাঠানো হচ্ছে না। প্রথম দিনে ৩২টি জেলায় এসব সামগ্রী পাঠানো হচ্ছে, রোববার যাবে বাকি জেলাগুলোয়। ইসির ক্রয় ও মুদ্রণ শাখার সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ বলেন, ব্যালট পেপার বাদে অন্য সব নির্বাচনী সামগ্রী আমরা শনিবার থেকে বিতরণ শুরু করব। সবার শেষে যাবে ব্যালট পেপার।

ইসি কর্মকর্তারা জানান, ভোটগ্রহণে যা যা প্রয়োজন, সব প্রস্তুত করা হয়েছে। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরদিন ব্যালট মুদ্রণের জন্য পাঠানো হবে। ব্যালটে প্রার্থীদের নাম পৃথকভাবে উল্লেখ থাকবে। তাই এগুলো মুদ্রণে একটু সময় লাগবে। তবে ভোগ্রহণের সাত দিন আগে সেগুলো নির্বাচনী এলাকায় পাঠানো শুরু হবে।

ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, শনিবার সকাল থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ৩২ জেলায় ভোটের বিভিন্ন সামগ্রী পাঠানো হবে। এর মধ্যে রয়েছে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, নির্দেশিকা, ফরম, প্যাকেট ইত্যাদি। এ ছাড়া স্টাম্পপ্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপলার পিনও নির্বাচন ভবনের গোডাউন থেকে দুপুর ১টার মধ্যে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com