রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভক্ত রায়ে জ্যেষ্ঠ বিচারপতি : তিন আসনেই নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
মনোনয়ন দাখিল করা তিনটি আসনেই নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া। বিভক্ত রায়ে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদএ কথা বলেন। আজ মঙ্গলবার (১১ ‍ডিসেম্বর) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থীতা নিয়ে হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দেওয়ার পর তিনি এ কথা বলেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বেঞ্চের প্রিজাইডিং জজ খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। তবে অপর বিচারপতি দ্বিমত পোষণ করেছেন। এখন নিয়ম অনুসারে আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়গুলো নিষ্পত্তির জন্য অন্য বিচারপতির কাছে পাঠাবেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বাতিল নির্বাচন কমিশনের এ আদেশ স্থগিত করে রুল জারি করেন। তবে বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

এদিকে গতকাল শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট মিশনের আইনজ্ঞ ইরিনি মারিয়া গোনারি। শুনানির শুরুতে এজলাস কক্ষের শেষ সারিতে দাঁড়িয়েছিলেন তিনি। পরে আদালত তাকে দেখে বসার ব্যবস্থা করে দিতে বলেন। তখন একটি বেঞ্চে আইনজীবীরা তাদের পাশে বসান গোনারিকে।

কারাগারে থাকা খালেদা জিয়াকে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী করেছিল বিএনপি। তবে বাছাইয়ের সময় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তাও ইসিতে নাকচ হয়ে যায়। তাই হাইকোর্টে আইনি লড়াইয়ে নামেন খালেদা জিয়ার আইনজীবীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com