সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

সরকার একতরফা নির্বাচন করতে চায় : বগুড়ায় ফখরুল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে বিরোধীদের নির্যাতন করছে। এই সরকার আবারো একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু এবার সেই সুযোগ দেওয়া হবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে আছি। শেষ পর্যন্ত থাকবো।
আজ শনিবার সকালে বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্য ভয়ভীতির অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, হামলা-মামলা করে বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকারের এই উদ্দেশ্য কখনো সফল হবে না। দেশে আজ চরম ভয়াবহ অবস্থা বিরাজ করছে। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ. স. ম রবের ওপর হামলা করা হয়েছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনও হামলার হাত থেকে রেহাই পাননি। সরকারের কথায় চলছে ইসি।

দেশে বর্তমানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচন কমিশন অসহায়। পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না। সরকারের নির্দেশে চলছে পুলিশ প্রশাসন। এরপরও নির্বাচনী মাঠে আছি আমরা। জনগণ আমাদের সঙ্গে আছে। দেখি শেষ পযন্ত কি হয়?

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com