সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

মামলা-হামলা করে নির্বাচন থেকে দূরে রাখতে পারবেন না জনগণকে : ফখরুল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশে গণতন্ত্র টিকে থাকবে কিনা, যে নির্বাচন কমিশন আছে তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা, এই নিয়ে আমরা আজ আতঙ্কিত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালি উদ্বোধনকালে তিনি বলেন, সরকার নজিরবিহীনভাবে আমাদের নেতাকর্মী ও প্রার্থী দের ওপর হামলা করছে। আপনারা যতই হামলা মামলা করেন জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবেন না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নির্লজ্জভাবে বিরোধী দলের প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে। এ নির্বাচন আমাদের দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সিদ্ধান্ত হবে এ দেশে গণতন্ত্র থাকবে কিনা, জনগণের বাক স্বাধীনতা থাকবে কিনা, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হবে কিনা।

তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, গ্রেপ্তার বন্ধ করুন না হলে সব দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। জনগণের ওপর নির্যাতনের দায় আপনাদের নিতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আজ বিজয়ের দিন, আর আমরা লড়াইয়ে আছি। সেটি হলো ভোটের লড়াই। ২০১৪ সালের ৫ জানুয়ারি একটা পাতানো নির্বাচমের মাধ্যমে এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে।

তিনি বলেন, গত ৫ বছরে যত নির্বাচন হয়েছে সব গুলো নির্বাচন তারা ছিনতাই করেছে। এবারো ভাবছে তারা ৫ জানুয়ারির মতো পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকবে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার সরকারকে আর ওয়াক ওভার দিব না। খালি মাঠে গোল দিতে দিব না।

মান্না বলেন, আমরা যখন নির্বাচনে যাবো ঘোষণা দিলাম তখন ই আমাদের ওপর নির্যাতন শুরু করেছে। আমাদের প্রার্থীদের হামলা করছে প্রচারণা চালাতে দিছে না।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা নিবাচনে অংশ নিচ্ছি। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা আবার ষমতায় থাকার জন্য পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করছে। সারা দেশে আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে।

তিনি বলেন, জনগণ ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে বিজয়ী করবে৷ এটা বিজয় দিবসে আমাদের আহবান দেশের জনগণের কাছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com