সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

৩৫ থেকে ৫০ আসন কেটে নেয়ার ষড়যন্ত্র করছে সরকার : মান্না

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আজ বুধবার সকালে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের আগেই সরকার ৩৫-৫০ আসন কেটে নেয়ার ষড়যন্ত্র করছে। এ জন্য ধানের শীষের বহু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হচ্ছে। বেছে বেছে জনপ্রিয় প্রার্থীদের গ্রেফতার করে ও প্রচারে হামলা চালিয়ে বিনা ভোটে জয়ী হওয়ার নীলনকশা করছে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এ প্রার্থী বলেন, সরকার যদি নীলনকশার নির্বাচন বাস্তবায়ন করতে চায়, আর সেই নীলনকশা অনুযায়ী ৩৫-৫০ আসনে ভোটের আগেই জয় নিশ্চিত করে ফেলে, তখন আমরা বসে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, শত প্রতিকূলতা সত্ত্বেও বাকি ২৫০ আসনে ভোট করে যদি দেখি ঐক্যফ্রন্ট সরকার গঠন করতে পারবে, তখন আমরা লড়াই করব। নতুবা আমরা বসে সিদ্ধান্ত নেব। নীলনকশার নির্বাচন এ দেশে হতে দেব না।

বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের চাপ থাকায় মিডিয়ায় বিরোধীদের ওপর হামলা ও নির্বাচনী সংঘাতের খবর ও চিত্র সঠিকভাবে প্রকাশ করা হচ্ছে না।

নাগরিক ঐক্যের আহবায়ক বলেন, এখনকার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক নয়। নৌকা এখন দুঃসাহস, দুঃস্বপ্ন ও গণতন্ত্র হরণের প্রতীক। আর ধানের শীষ গণতন্ত্রের লড়াইয়ের প্রতীক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com