শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় ব্রিটেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ র‌্যালি থেকে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে ব্রিটেন। একই সঙ্গে বাংলাদেশ থাকা দেশটির নাগরিকদের ফের সতর্ক করেছে দেশটি। সাম্প্রতিক সময়ে নির্বাচনী সভা-সমাবেশে বাধাবিঘ্নসহ মাঠ পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার নতুন করে সতর্কবার্তা জারি করেছে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস।

নিজ দেশের নাগরিকদের উদ্দেশে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বুধবার সতর্কবার্তায় বলেছে, ৩০শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনের প্রচার-প্রচারণার মেয়াদ আগামী ২৯শে ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ ও র‌্যালির সঙ্গে বিস্তৃত পরিসরে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। তাই রাজনৈতিক সভা-সমাবেশ র‌্যালিসহ বড় জনসমাগম স্থান সতর্কতার সাথে এড়িয়ে চলতে হবে।

এর আগে চলতি মাসের চার ডিসেম্বর একই ধরনের সতর্কতা জারি করে টিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস। যদিও দেশটি তাদের নাগড়িকদের সুরক্ষায় এ ধরনের সতর্ক বার্তা প্রায়ই দিয়ে থাকে। তবে, চলতি মাসেই এত কম সময়ের ব্যাবধানে দু’বারের জন্য দেওয়া এ ধরনের বার্তায় সঙ্গত কারনেই ঢাকায় অবস্থানরত বিদেশী ও কূটনৈতিক মহলের উদ্বেগের প্রতি ইঙ্গিত বহন করে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com