সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

আওয়ামী লীগ ও বিএনপির জন্য মর্যাদার লড়াই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা,নিকলী
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের নির্বাচনকে আওয়ামী লীগ তাদের জন্য মর্যাদার লড়াই হিসেবে দেখছে। অন্যদিকে বিএনপি কাজ করছে আসন পুনরুদ্ধার করতে। আওয়ামী লীগ নেতারা বলেছেন, দীর্ঘ ৩৫ বছর পর যে আসনটি উদ্ধার করা হয়েছে, সে আসনটি ধরে রেখে এর মর্যাদা রক্ষা করাই এখন প্রধান কাজ। এখন সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দুইবারের এমপি ও এবারও মহাজোটের প্রার্থী আফজাল হোসেন এমপি। তিনি বলেন, তৃণমূলের সবাই নৌকার পক্ষে কাজ করছেন। এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। আশা করছি ৩০ ডিসেম্বর জনগণ নৌকায় ভোট দিয়ে জয় এবারও নিশ্চিত করবে।
অন্যদিকে হারানো আসনটি উদ্ধারে মরিয়া বিএনপি। দলে এবারই প্রথম ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। প্রার্থী হিসেবে নতুন হলেও দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাজ করে যাচ্ছেন।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের ৭ জন প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ প্রার্থী মো. আফজাল হোসেন এমপি, বিএনপি প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী মো. ফরিদ আহাম্মদ, বাংলাদেশের বিপবী ওয়ার্কার্স পার্টি প্রার্থী খন্দকার মোছলেহ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. ইব্রাহীম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী সেলিনা সুলতানা এবং ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী শাহ আলম এই সাত জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন। কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে মোট ভোটার ২৭৮৬১৩ জন ,এর মধ্যে ১৪১৪৭১ জন পুরুষ ও ১৩৭১৪২ জন মহিলা ভোটার রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com