সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: প্রধান কৌঁসুলি দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আইএমএফের কোনো কর্মসূচিতে অংশ নেবে না সরকার হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার, মিলল শ্রীপুরে নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

নিকলীতে পুলিশের উপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৫১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,নিকলী
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে পুলিশের উপর হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোর রাতে উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নিকলী থানার এসআই ইসমাইল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামী হলেন জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আমিনুল হককের ছেলে শফিকুল ইসলাম (২৪)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, গত বৃহস্পতিবার (২০ডিসেম্বর) বিকেলে এস আই ইসমাইল ও এ এস এই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ছাতিরচর ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে যান। এ সময় ছাতিরচর গ্রামের আব্দুল বেপারীর ছেলে জহির উদ্দিনসহ মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়।
এতে পুলিশ সদস্যসহ গ্রাম পুলিশ মতি মিয়া আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিকলী থানার এসআই ইসমাইল বাদী হয়ে জহির উদ্দিনকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ এবং আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com