মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সংসদ নির্বাচনের প্রচারে যোগ দিতে সিলেটে শেখ হাসিনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে যোগ দিতে সিলেটে পৌছেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি রওয়ানা হন। বেলা পৌনে ১১টার দিনে তিনি সিলেট পৌঁছান। দুপুরে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন তিনি। সাধারণ মানুষকে দেশের উন্নয়নের সারথি হতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন তিনি।

নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য পাবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ১৭ জন প্রার্থী। জনতার কাছে তাদের পরিচয় করিয়ে দেবেন তিনি। নৌকায় ভোট চাইবেন তাদের পক্ষে। এজন্য উল্লাসিত প্রার্থী ও সমর্থকরাও। এতে ভোটের মাঠে প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে সাজ সাজ রব বইছে গত এক সপ্তাহ ধরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com