বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নেপালে শিক্ষাসফরের বাস খাদে, নিহত ২১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
নেপালের দক্ষিণাঞ্চলে তুলসিপুর এলাকায় একটি কলেজ বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। হতাহতদের বেশিরভাগই কলেজ শিক্ষক ও শিক্ষার্থী।

পুলিশের বরাতে বিবিসির খবরে বলা হয়, গতকাল শুক্রবার শিক্ষা সফর শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহি বলেন, ‘দাং জেলায় শিক্ষা সফর শেষে বাসে করে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষার্থী এবং শিক্ষকদের ওই দলটি। পথে তুলসিপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটি রাস্তা থেকে ৭শ মিটার নিচে পড়ে যায়।’

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com