বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসায় কম্পিউটার ল্যাব উদ্ভোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৯৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিয্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্টান আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসায় গতকাল শনিবার সন্ধ্যার পর কম্পিউটার ল্যাবের উদ্ভোধন করা হয়েছে। এ মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আইসিটি (কম্পিউটার) শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য এই ল্যাবের উদ্ভোধন করা হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাবের উদ্ভোধন করেন।
এ সময় জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ দা.বা.,মাওলানা শাব্বির আহমাদ রশিদ, এ্যাডভোকেট ফজলুল কবির, সাংবাদিক কাজী শাহীন খান,এ্যডভোকেট শফিকুল ইসলাম, এসিসটেন্ট প্রফেসর নজরুল ইসলাম,হাফেজ রাশিদ আহমদ,এ্যাডভোকেট আবুল কালাম, মাজহারুল ইসলাম কিরন, এরশাদ উল্লাহ,মুফতী ওমর আহম্মদ উপস্থিত ছিলেন।
ল্যাব উদ্ভোধনের পর জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, আমাদের এই দেশ এখন আর পিছিয়ে নেই। আমরা এখন উন্নয়নশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিত। উন্নতির চরম শিখরে আরোহন করতে হলে কম্পিউটার শিক্ষার বিকল্প নাই। এই মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধ শিক্ষার পাশাপাশি আইসিটি শিক্ষার মাধ্যমে নিজের এবং দেশের মুখ উজ্জল করবে এটা-ই আমার প্রত্যাশা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com