শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

নরেন্দ্র মোদি টেলিফোনে অভিনন্দন জানালেন শেখ হাসিনাকে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে টেলিফোন করে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দলীয় সরকারে অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এই নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) থেকে ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, এককভাবে দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ ২৫৯টি আসন। একটি আসনে আগেই নির্বাচন স্থগিত থাকা ও একটি আসনে তিনটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখে পুনঃনির্বাচনের ঘোষণা দেওয়ায় বাকি আসনের মধ্যে ক্ষমতাসীন দলটি পেয়েছে প্রায় ৮৭ শতাংশ আসন।

সেই হিসাবে, টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনে জনতার রায় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com