বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

ইউনেস্কোর সদস্য পদ ছাড়লো যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৫৭২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নতুন বছরের শুরুতেই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত এক বছর ধরে চলা প্রক্রিয়ার সমাপ্তি টেনে নতুন বছরের মধ্যরাতে ইউনেস্কোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্র ইসরায়েল। খবর আল-জাজিরার।

খবরে বলা হয়েছে, গত সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। তাই ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংস্থাটির জন্য বড় আঘাত বলে মনে করা হচ্ছে।

ইউনেস্কো ইসরায়েল ও ইহুদি বিদ্বেষী এমন অভিযোগে ২০১৭ সালের অক্টোবরে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মিত্র রাষ্ট্রের সিদ্ধান্তের অনুসরণ করে ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসরায়েলও।

এর আগে গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্বের সমালোচনা করে ইউনেস্কো। তাছাড়া ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয় সংস্থাটি। তবে ইউনেস্কোর এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট হয় ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত রোববার বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউনেস্কো ইসরায়েলের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য করে আসছে। যারা ইহুদিদের ঘৃণা করেন এবং ইসরায়েলবিরোধী তাদের মতো করে ইতিহাস লিখছে ইউনেস্কো। যুক্তরাষ্ট্রও সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে এর পদ্ধতিগত মৌলিক সংস্কারের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এর আগেও ১৯৮৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময় ইউনেস্কো থেকে বেরিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে পুনরায় ইউনেস্কোতে যোগ দেয় যুক্তরাষ্ট্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com