শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন সোনিয়া গান্ধী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’

ভারতের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্ব দেওয়া জাতীয় কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রতা-বন্ধুতা দীর্ঘদিনের ও সুবিদিত।

গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণপর্ব শেষে প্রতিদ্বন্দ্বী জোট ও দলগুলোকে বহু পেছনে ফেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

ফল অনুসারে দেশব্যাপী ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৭টিতেই মহাজোট জয়ী হয়। বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট পায় ছয়টি আসন। এরই মধ্যে নবনির্বাচিতদের গেজেট গতকাল রাতে প্রকাশ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সংসদ সদস্যদের শপথের জন্য তোড়জোড় শুরু করেছে সংসদ সচিবালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com