মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৪৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। মুফতি আবু রায়হানের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রীসহ নতুন সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে সংবিধান অনুযায়ী নিজেই নিজের শপথ নেন।

এর আগে গত মঙ্গলবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচিতরা শপথ না নিলে ৯০ দিনের মধ্যে তাদের আসন শূন্য হবে। ওই আসনে ফের উপনির্বাচন হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com