মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

বাইকে চড়ে প্রথমদিন অফিসে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৪৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : জুনেইদ আহমেদ পলক এবারও তথ্য ও যোগাযযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোমবার শপথগ্রহণের পর মঙ্গলবার ছিল তার প্রথম অফিস। বাইকে চড়ে প্রথমদিন অফিসে যান তিনি। সেই ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শেয়ার করেছেন। ফেসবুক স্টেটাসে পলক লেখেন, ‘বঙ্গভবনে শপথগ্রহণ করলাম। সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমার প্রিয় সিংড়াবাসী, আমার দলের সকল পর্যায়ের সকল নেতা-কর্মী ভাই বোনসহ আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে আমি কৃতজ্ঞ।’ তবে হেলমেট ছাড়া বাইকে চড়ার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন উঠে এ-ব্যাপারে তিনি স্বীকার করেন তাড়াহুড়া করে হেলমেট ছাড়া মোটর সাইকেলে উঠে ভুল করেছেন। তিনি নিজেই ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, ‘আমার ভুল হয়েছে, আর করব না’। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আমি তাকে জিজ্ঞসে করেছিলাম। তিনি আমাকে বলেছেন, ‘আমার ভুল হয়েছে, দুঃখিত। পুনরায় আর হবে না।’ তিনি একজন মন্ত্রী হিসেবে খোলা মনে কথাটি বলেছেন এবং ভুল স্বীকার করার পর আমি তো আর কিছু বলতে পারি না।
গত ৮ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ অফিসে প্রথম দিনের কর্মসূচিতে যোগদান করেন। সেদিন যানজটের কবলে পড়ে জুনাইদ আহমেদ পলক দ্রুত পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজের গাড়ি রেখে মোটর সাইকেলে চড়ে অফিসে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com