রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হোসেনপুরে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ‘আলো ফেরিওয়ালা’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৬২৭ বার পড়া হয়েছে

হোসেনপুর সংবাদদাতা :

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের উদ্যোগে পৗর এলাকা ও গ্রাম-গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের চাহিদা মাফিক বৈদ্যুতিক মিটার সংযোগসহ অন্যান্য সেবা পৌঁছে দিচ্ছে আলো ফেরিওয়ালারা। এ উপলক্ষে গতকাল বুধবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে আলো ফেরিওযালা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, এজিএম (সংযোগ) মো.শহিদুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল প্রমূখ।
এ ব্যাপারে হোসেপুর পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০২টি গ্রামে আলো ফেরিওয়ালারা ভ্যান গাড়িতে করে বিদ্যুৎ সরমজাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষনিক নতুন সংযোগ দিয়ে জনসাধারণকে উপকৃত করা হচ্ছে। এতে গ্রাহককে সেবা পেতে কোন দালাল বা বাড়তি টাকা খরচে প্রয়োজন পড়বে না। এ কার্যক্রমে নিযুক্ত রয়েছেন একজন ওয়ারিং পরিদর্শক, দু’জন লাইনম্যান ও দু’জন ওয়াইরিংম্যান ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com