বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

আরজত আতরজান উচ্চ বিদ্যালয় বালিকা দল হকি ও বাস্কেট বলে চ্যাম্পিয়ন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৬১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরজত আতরজান উচ্চ বিদ্যালয় ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা দল হকি ও বাস্কেট বলে চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ১২ বার চ্যম্পিয়ন ও ৯ বার রানার আপ হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে।
রোববার (২৭ জানুয়ারি) দুপুরে বিজয়ী খেলোয়াড়েরা ট্রেনযোগে কিশোরগঞ্জে ফিরে। কিশোরগঞ্জ রেলস্টেশনে ফুলেল সংবর্ধনার মাধ্যমে বিজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এরপর খেলোয়াড়দের নিয়ে শিক্ষার্থীরা র‌্যালি সহকারে শহর প্রদক্ষিণ করে। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিতে নেতৃত্ব দেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম আব্দুল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর।

অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান,নুসরাত পারভীন, জিনিয়া শারমিন, বাবু তাপস কুমার চক্রবর্তী, মো. খায়রুল ইসলাম, অহিদুজ্জামান, মো. খায়রুল ইসলাম,মো. আজহারুল ইসলাম, মো. আতিকুর রহমান, আব্দুর রাজ্জাক, সুলতানা দিলমিতা ফেরদৌসসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী র‌্যালিতে অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com