রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে ৬ ছিনতাইকারী গ্রেফতার, ক্যামেরা উদ্ধার ২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
অভিনব কায়দায় ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
সাব্বির আহমেদ ইমন ও আবির হোসেন বাংলার চোখ অনলাইন ফটো এজেন্সিতে কাজ করে। গত ২২ জানুয়ারি রাতে ফোনে অনুষ্ঠানের কথা বলে আবির ও ইমনকে শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় যেতে বলে এক যুবক। মোটরসাইকেল নিয়ে বনানী মোড়ে যাওয়ার পর শোলাকিয়া এলাকার রিয়াজ তাদেরকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কথা বলে কিশোরগঞ্জ সদর উপজেলার চংশোলাকিয়ায় অবস্থিত একটি পরিত্যক্ত খামারবাড়িতে নিয়ে যায়। কৌশলে নির্জন জায়গায় নিয়ে আগে থেকে অবস্থান নেয়া ৮/১০ যুবক মারধর করে দুটি ডিএসএলআর ক্যামেরা, দুটি দামি মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে যায। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ছিনতাইকারীদের আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে কিশোরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব ও এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শহরের পূর্ব তারাপাশা গ্রামের ফকরুল আলমের ছেলে আসিফুল আলম (১৫), শোলাকিয়া বনানী মোড় এলাকার আরজু মিয়ার ছেলে আরমান (২৬), শোলাকিয়া এলাকার শংকর লাল দত্তের ছেলে বচন দত্ত (২২), একই এলাকার জাকির হোসেনের ছেলে রিয়াজ (১৭), নিউটাউন এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান রবিন (১৬) ও একই এলাকার আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (১৭)। তাদের মধ্যে আসিফ ও রবিন এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com