রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৪ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টা থেকে দফায় দফায় এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোববার সকাল ১০টা থেকে দুই গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। পরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, পূর্বের একটি ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকেই আঘাত পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, গত বৃহস্পতিবারের একটি ঘটনার জের ধরে আজকের (রোববার) এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি ছুটিতে ছিলাম, বিস্তারিত জানার চেষ্টা করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার জবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজকে এ সংঘর্ষ হয়েছে।

এ ব্যাপারে জবি ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার কারণ সম্পর্কে তারা কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

সূত্র:আরটিভি অনলাইন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com