সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

বিশ্ব ভালোবাসা দিবসে ভৈরবের মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় ছিল দর্শনার্থীদের ভিড়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় হাজারো দর্শনার্থীদের ভিড় জমেছিল। বৃহস্পতিবার সকাল থেকেই এক এক করে ভৈরবের ঐতিহ্যবাহী একমাত্র বিনোদন কেন্দ্রটিতে আসতে থাকে দর্শনার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে ।
এদিকে পহেলা ফাল্গুন আর পর দিনই ভালোবাসা দিবস হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে গোলাপ-রজনীগন্ধাসহ বিভিন্ন ফুলের। অতিরিক্তি চাহিদা থাকায় এসব ফুলের দাম বেশ চড়া হলেও বিশেষ দিনে প্রিয় মানুষের মুখের হাসি ফুটাতে ফুলের চড়া দামকে অনেকটা স্বাভাবিক চোখেই দেখছেন ক্রেতারা। দু’টি দিবস উপলক্ষেই শহরের বিভিন্ন অলি-গলিতে পর্দা আর চেয়ার টেবিল নিয়ে অস্থায়ী ফুলের দোকান নিয়ে বসেন অনেকেই। আর তাই তুলনামূলকভাবে বেচা-কেনা কম হয়েছে বলেও জানালেন পেশাদার ফুল বিক্রেতাদের কেউ কেউ।

ভালোবাসা দিবস সারাদিনই হাজারো মানুষের পদচারণায় মুখরিত ছিল ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র মেঘনার ত্রি-সেতু এলাকা। ভালোবাসা দিবসে আনন্দ ভাগাভাগি করতে ভৈরব, আশুগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, নরসিংদীসহ বিভিন্ন জেলার লাখো মানুষের সমাগম ঘটে ভৈরবের এই নদী এলাকায়। আর এই দিনে বাড়তি রোজগারের আশায় বাচ্চাদের আকর্ষণীয় বিভিন্ন খেলনা ও লোভনীয় ফুচকা-চটপটিসহ হরেক রকমের খাবারের স্টল বসে এই বিনোদন কেন্দ্রে। আবার ভালোবাসা দিবসে দর্শনার্থীদের বাড়তি আনন্দের যোগান দিয়েছে নাগরদোলা, চলন্ত ট্রেন ও ঘোড়ারগাড়ি।

প্রিয় মানুষকে নিয়ে খোলা নদীতে নৌ-ভ্রমণেও যান অনেকেই। আবার খোলা নদীর তীরে বসে বাদাম আর মুঠো মুঠো ঝালমুড়ির সাথে নিজেদের সুখ দুঃখের গল্প করতে বসেন ঘুরতে আশা মানুষজন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আশা লাখো দর্শনার্থীদের দিনব্যাপি নিরাপত্তা দিতে ভৈরব থানাপুলিশের পর্যাপ্ত পুলিশ মোতায়ন ছিল এই বিনোদন কেন্দ্রে। যার ফলশ্রুতিতে ভালোবাসা দিবসে ভৈরবের এই বিনোদন কেন্দ্রটির দর্শনার্থীরা আনাবিল আনন্দে বিহ্বল ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com