বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

ভৈরবে আল আরাফা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৫ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে আল আরাফা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের সাথে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সংবাদ সাম্মেলন করেছে গ্রাহকের ভুক্তভোগী পরিবার । আজ শনিবার দুপুরে ভৈরব রানীর বাজারে ব্যাংকের গ্রাহক মৃত আ: কাদির মিয়ার ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, ২৩ লাখ ৭৬ হাজার টাকা উত্তোলন করলেও ৪০ লাখ টাকা উত্তোলন দেখিয়ে ২২ লাখ টাকা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক রবিউল বাশার প্রতারণা করে আত্মসাৎ করে । এছাড়াও কাদির মিয়া ৮৫ লাখ ১১ হাজার ৯১৪ টাকা জমা করলেও ব্যাংক কর্তৃপক্ষ কোন প্রকার হিসাব না দিয়ে উল্টো তাদেরকে লোন পরিশোধের জন্য নানাভাবে চাপ দিচ্ছে । অথচ তাদের জমাকৃত অর্থ ব্যাংক লোনের চেয়ে ২৪ লাখ টাকার উপরে পাওনা রয়েছে । বার বার হিসাব চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোন প্রকার সুরাহা দিচ্ছে না ব্যাংক । বরং পত্রিকায় ভুক্তোভোগীর বাড়ি নিলামের বিজ্ঞপ্তি দিয়ে মানহানি করছে ।

ব্যাংক উদ্ধোধনের পর থেকে কাদির মিয়া উক্ত ব্যাংকের একজন নিয়মিত সি সি হোল্ডার। কাদির মিয়ার একাউন্ট (নং-০৫২১০২০০০০৯৯৮) ৪০ লাখ টাকার একটি সি সি লোন পাস হলেও তিনি ২৩ লাখ ৭৬ হাজার বিভিন্ন সময়ে কারেন্ট একাউন্টের মাধ্যমে উত্তোলন করেছেন । কিন্তু তিনি ৪০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন নাই । ২০১৬ সালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎকালীন ব্যাংক ব্যবস্থাপক রবিউল বাশার কৌশলে কাদির মিয়ার স্বাক্ষরিত ২টি খালি চেক এনে (চেক নং ২৫৯৫০৬০ ও ২৫৯৫০৬১ ) গ্রহণ করে ২২ লাখ ১ হাজার ৪শ টাকা উত্তোলন করে কাদির মিয়ার পুত্র ইমরানের নামে ইস্যু করে । অথচ উক্ত টাকা ইমরান উত্তোলন করেননি । উত্তোলনকৃত টাকা রবিউল বাশার প্রতারনা করে আত্মসাৎ করেছে । তাছাড়া বিভিন্ন সময়ে কাদির মিয়া হিসাবে তার ব্যবসায়ীরা এবং কাদির মিয়া নিজেও মৃত্যুর পূর্ব পর্যন্ত ৮৫ লাখ ১১ হাজার ৯ শত ১৪ টাকা জমা করেছে । এসব বিষয়ে ব্যাংকের কাছে ২৫ বার হিসাব চেয়ে উর্ধ্বতন কর্র্তপক্ষকে লিখিতভাবে জানানোর পরও ব্যাংক কর্র্তপক্ষ কোন হিসাব দেয়নি । উল্টো ব্যাংক কর্র্তপক্ষ তাদেরকে বার বার পাওনা টাকা পরিশোধ করার জন্য চিঠিসহ লিগ্যাল নোটিশ দিয়েছে । এছাড়া ও তৎকালীন ভৈরব শাখার ব্যাবস্থাপক রবিউল বাশারকে উক্ত শাখা থেকে অন্যত্র বদলী করা হয়েছে। তাছাড়া তাদেরকে কোন প্রকার চিঠি বা সময় না দিয়ে স্থানীয় একটি পত্রিকায় বাড়ি নিলামের বিজ্ঞপ্তি দিয়ে মানহানি করেছে । তাই ব্যাংক কর্তৃপক্ষ সঠিক হিসাব এবং তাদের জমাকৃত টাকা ফেরত প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়সহ বাংলাদেশ ব্যাংকের সু-দৃষ্টি কামনা করেছেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com