সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

নিকলীতে এলজিইডি কার্যালয়ে জনবল সংকটে কাজকর্মে স্থবিরতা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কার্যালয়ের কাজ জনবল সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে। এ কার্যালয়ে ১৯টি পদের মধ্যে ৯ জন জনবলের পদ ফাঁকা রয়েছে। এ কারণে উপজেলাবাসী প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলীর ওই কার্যালয়ে মোট জনবল থাকার কথা ১৯ জন। এর মধ্যে আছে ১০ জন উপজেলা প্রকৌশলী , এস.এ.ই , হিসাব সহকারী, সহকারী উপপ্রকৌশলী ,দু’জন কার্যসহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও নৈশ্য প্রহরীর একটি পদসহ ৯টি পদ শূন্য রয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এলজিইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো: আ: রহমান মুহিমের কার্যালয়টি তালাবদ্ধ। অফিস সহকারী জানায়, স্যার কাজ দেখার জন্য বাহিরে আছে। ফিরতে একটু দেরী হবে। এ সময় সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামের কলিল রহমান ঘোড়াদীঘা গ্রামের প্রতিরক্ষা দেয়ালের একটি বিষয় নিয়ে এলজিইডি কার্যালয়ে এসেছে। এসে দেখে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী অফিসে নেই। পরে বাধ্য হয়ে অফিসের হিসাব রক্ষকের কাছে দিয়ে গেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো: আ: রহমান মুহিম মোবাইল ফোনে বলে, জনবল সংকটের কারণে অনেক কাজ ঝুলে আছে। সময়মতো কাজ করা যাচ্ছে না। তিনি আরও জানায়, গুরুত্বপূর্ণ পদগুলোতে জনবল না থাকায় সময়মতো কাযকর্ম শেষ করা যাচ্ছে না। এখন দিন দিন কাজের চাহিদা বাড়ছে। দ্রুত শূন্যপদগুলোতে লোক নিয়োগ করার প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। বিশেষ করে কম্পিউটার অপারেটর না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ আলী খাঁন মোবাইল ফোনে জানায়, মামলা -সংক্রান্ত কারণে কিছু পদে লোক নিয়োগ বন্ধ রয়েছে। মামলার বাহিরে যে পদগুলো শূন্য রয়েছে সেগুলোর নিয়োগ দেওয়া হবে।তারপরও মাঠপর্যায়ে যেসব জনবল আছে, তার মাধ্যমে কাজ চালিয়ে যেতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com