রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪০ বার পড়া হয়েছে

সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু আছাবুর বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে। রবিবার রাতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও কোস্টগার্ড তার নাম-পরিচয় বলতে পারেনি।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত ১২টার দিকে সুন্দরবন বন পশ্চিম বিভাগের নলিয়ান কালাবগি এলাকার সোনাইমুখী খালে গোলাগুলির এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় যায়। ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পিছু হটে। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com