সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে নাচ-গান আর কবিতা আবৃত্তির পরিবেশনায় শেষ হল দুই দিন ব্যাপি সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৭৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে ছবি আঁকা, নাচ-গান আর কবিতা আবৃত্তি পরিবেশনায় শেষ হল হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের দুই দিন ব্যাপি সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষ দিনে আজ বুধবার বেলা বারটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক আহমেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, চিত্র ও ভাস্কার্য শিল্পী কাজী আফসার হোসেন। এসময় তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে তার লেখা ‘নার্গিস’ নামীয় কাব্যগ্রন্থ উপহার দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আফসার হাসানের সহধর্মিনী নারগিস আফসার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর, প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহিস সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা ও নাট্য অভিনেতা সাইদুর রহমান বাবলু প্রমূখ।

আলোচনা সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আফসার হাসানের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন আয়াজকরা। পরে উপহার হিসেবে প্রধান অতিথি তার নিজের আকাঁ ও রং করা একটি ছবি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com