শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পাকুন্দিয়ায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর মা-বোন-স্ত্রীকে মারধরের অভিযোগ

সৌদি আরবে প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩৮ বার পড়া হয়েছে
প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক :
প্রিন্সেস রিমা বিনতে বানদার আল সৌদকে যুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই প্রথম অন্য কোনও দেশে সৌদি দূত হিসেবে কোনও নারীর নাম ঘোষণা দেয়া হলো। তিনি প্রিন্স খালেদ বিন সালমানের স্থলাভিষিক্ত হবেন। এদিকে প্রিন্স খালেদ বিন সালমানকে উপ-প্রতিরক্ষা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে প্রিন্সেস রিমা তার উন্নয়ন ঘটানোর চেষ্টা করবে। প্রিন্সেস রিমার বাবা বানদার বিন সুলতান আল সৌদও দীর্ঘদিন ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাবার কাজের সূত্র ধরেই শৈশবের বেশিরভাগ সময়টা ওয়াশিংটন ডিসিতে কাটিয়েছেন এই প্রিন্সেস রিমা। সেখানে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। পরবর্তীতে ২০০৫ সালে রিয়াদে ফিরে আসেন তিনি। সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

শনিবার এক ডিক্রি জারি করে প্রিন্সেস রিমাকে যুক্তরাষ্ট্রে সৌদি দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। প্রথম দিকে তাকে হত্যার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে তাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য হয় সৌদি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com