বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
উৎসব মুখর পরিবেশে ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন । আজ মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট বার জন প্রার্থী নিজেদের মানোনয়ন পত্র দাখিল করেন ।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল মনসুর, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল উসলাম অলি ও নাজির আহমেদসহ ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম,আছমা আহমেদ ও আছমা খাতুন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইসহাক মিয়া,আল-মামুন ,শহীদুল্লাহ কায়সার ও মোশারফ হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ মার্চ ৩য় ধাপে ভৈরব উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনে ভৈরব উপজেলার ২ লাখ ৩৩ হাজার ভোটার তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com