বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

বাজিতপুরে তৃণমূলের রায় উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে ২ দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭১৬ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল ভোটের রায় অনুযায়ী মোবারক হোসেন মাস্টারকে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও এ রায় উপেক্ষা করে সারোয়ার আলমকে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোবারক হোসেন মাস্টার সমর্থকরা ।
আজ বুধবার সকালে ও মঙ্গলবার বিকেলে ২ দিনব্যাপী বাজিতপুর কলেজ মাঠ ও শহরের বসন্তপুর এলাকা থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মাষ্টার বলেন, বিগত ৬ ফেব্রুয়ারী বাজিতপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে তৃণমূলের ডেলিগেট ভোটার, বাজিতপুর ও জেলা আওয়ামীলীগসহ স্থানীয় সাংসদের রায়ে তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন । কিন্তু একটি চক্র ষড়যন্ত্র করে তৃণমূলের রায় উপেক্ষা করে তার মনোনয়ন বাতিল করে সারোয়ার আলমকে দলীয় মনোনয়ন দেন । তাই সারোয়ার আলমের দলীয় মনোনয়ন বাতিল করে তৃণমূলের রায়কে মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান তিনি । এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন মোহাম্মদ ফারুক, স্থানীয় ইউপি আওয়ামীলীগ সভাপতি আঃ কায়য়ুম, বলিয়ারদী ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন শফি, হিলচিয়া ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন সহ হাজার হাজার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com