রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সিঙ্গাপুর যাবেন ইসির প্রতিনিধি দল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৪০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
নির্বাচন কমিশনের(ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর যাচ্ছে। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার দেশটিতে যাচ্ছেন তারা।

শনিবার বিকেলে চতুর্থ ধাপ উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণকালে এ তথ্য জানান সচিব নিজেই। এর আগে গত বৃহস্পতিবার সচিব জানান, প্রবাসীদের ভোটার করার কার্যক্রম হাতে নেয়ার জন্য আমরা সিঙ্গাপুরকে পাইলট কান্ট্রি হিসেবে গ্রহণ করেছি। ৩ মার্চ একটি প্রতিনিধি দল সেখানে যাবে। সেখানে প্রবাসীদের ভোটার করা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল শনিবার তিনি বলেন, প্রবাসীরা ৭, ৮, ১০ দিনের জন্য দেশে আসেন। পরিবারের সঙ্গে সময় কাটান, এর মধ্যে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে হন্যে হয়ে এর কাছে ওর কাছে গিয়ে ঘোরেন। কিন্তু জাতীয় পরিচয়পত্র করতে পারেন না। এরপর আবার বিদেশে ফিরে যান।

হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় পরিচয়পত্রের অভাবে তারা জমি কিনতে পারেন না, ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন না, একটা সিম কার্ড তুলতে পারেন না, চাকরি নিতে পারেন না, বিদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে আসেন তার যথাযথ ব্যবহার করতে পারেন না। সেজন্য আমরা বিদেশে গিয়েও প্রবাসীদের তথ্য সংগ্রহ করব। প্রাথমিক পর্যায়ে আগামীকাল আমার নেতৃত্বে একটি টিম সিঙ্গাপুর যাব। সেখানে ১ লাখ ৩০ হাজার প্রবাসী রয়েছেন, যার মধ্যে ৫৫ হাজারের কোনো এনআইডি কার্ড নেই। তারা শুধু পাসপোর্ট নিয়ে ওখানে অবস্থান করছেন। ওই ৫৫ হাজার নাগরিককে যদি আমরা এনআইডি কার্ড দিতে পারি তাহলে তারা যখন দেশে আসবেন, তখন তারা বিভিন্ন নাগরিক সুবিধা পেয়ে যাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com