মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

এইডস মুক্ত হলেন আরও একজন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৮৫৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের একজন এইচআইভি এইডস আক্রান্ত রোগীকে অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ করা গেছে। বিবিসি জানিয়েছে, ওই ব্যক্তির শরীরে এখন আর এইচআইভি ভাইরাস নেই। সায়েন্স জার্নাল ‘নেচার’কে চিকিৎসকরা জানিয়েছেন, এই ব্যক্তিসহ এখন পর্যন্ত বিশ্বের মাত্র দুজন ব্যক্তিকে এইচআইভি ভাইরাস মুক্ত করা গেছে।

সম্প্রতি এইচআইভি মুক্ত হওয়া এই রোগীর নাম-পরিচয় গোপন রাখা হলেও তাকে ‘লন্ডন পেশেন্ট’ নামে ডাকা হচ্ছে। গত ১৮ মাস ধরে তিনি সুস্থ আছেন এবং তখন থেকে এইচআইভির ওষুধ নিচ্ছেন না।

অবশ্য গবেষকরা বলছেন, ‘লন্ডন পেশেন্ট’ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এটা এখনই বলার সুযোগ নেই। যে প্রক্রিয়ায় রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে তা অন্যসব রোগীকে প্রদান করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে এইচআইভির চিকিৎসায় পদ্ধতিটি কাজে লাগতে পারে।

২০০৩ সালে লন্ডন পেশেন্টের শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ে। এরপর ২০১২ সালে তিনি অ্যাডভান্সড হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত হন। হজকিন্স ক্যানসার সারাতে তাকে কেমোথেরাপি দেয়া হয়। এরপর একজন দাতার অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয় তার শরীরে। এতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন তিনি।

এর আগে ২০০৭ সালে জার্মানির বার্লিনে টিমোথি ব্রাউন নামের এক মার্কিন নাগরিকের দেহ একই প্রক্রিয়ায় এইডস ভাইরাসমুক্ত করা হয়। মার্কিন ওই রোগীকে ‘বার্লিন রোগী’ নামে পরিচিত। তিনি এখনও ভাইরাসমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com