রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভৈরবে বখাটেদের হামলায় শিক্ষার্থী রাভেল মৃত্যুর পথযাত্রী : মামলা করতে প্রভাবশালীদের বাঁধা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৮২৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি:
ভৈরবে পূর্ব শত্রুতার জের ধরে একদল বখাটের হামলার শিকার রাভেল আহম্মেদ নামে এক স্কুল শিক্ষার্থী ৪দিন যাবৎ হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণা। এঘটনায় থানায় মামলা করতে চাইলে স্থানীয় একটি প্রভাবশালী মহলের অনৈতিক বাঁধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন আহতের পরিবার। হামলায় আহত মৃত্যুর পথযাত্রী রাভেল আহম্মেদ শ্রী-নগর ইউনিয়নের বধূনগর গ্রামের আক্তার হোসেনের পুত্র। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র।

এলাকাবাসি ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, বিগত ৩/৪ মাস আগে রাভেল আহম্মেদ জাফরনগর গ্রামে খেলা দেখতে গেলে জাফর নগর এলাকার রিয়াজ নামে এক বখাটে যুবক ও তার সঙ্গী আরো কয়েকজন মিলে কোনো কারণ ছাড়াই রাভেলকে মারধর করে আহত করে। পরে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিসী বৈঠকের মাধ্যমে এ ঘটনার মীমাংসা করে দিলেও এ ঘটনার জের ধরেই গত শনিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে জাফরনগর কনফিডেন্স কোচিং সেন্টারের সামনে পৌঁছা মাত্র ৪ জনের একটি দল দাঁ, লাঠি সোঠা দিয়ে পরিকল্পিতভাবে রাভেলের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে প্রকাশ্যে বীরদর্পে চলে যায়। রাভেলের চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থল থেকে রাভেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । পরিবারের অভিযোগ, ঘটনার পর পরই একটি প্রভাবশালীমহল থানায় মামলা না করতে নানাভাবে চাপ দিচ্ছে বলে শিক্ষার্থীর পরিবারের অভিযোগ।

আহত শিক্ষার্থীর বাবা আক্তার হোসেন জানান আমি নিরীহ মানুষ। আমার ছেলেকে তারা একাধিকবার । তাছাড়া আমি যেন থানায় মামলা না করি এবং এলাকায় শালিসী বৈঠকে মীমাংসার জন্য প্রভাবশালী মহল নানাভাবে চাপ দিচ্ছে ।

শ্রী-নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহের মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। যাতে করে এলাকায় কেউ এ ধরণের কাজ না করতে পারে ।
এ বিষয়ে ভৈরব থানার ওসি(তদন্ত) বাহালুল খান বাহার জানান, শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com