সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৭৭৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মো: আল-আমীন :

“অনুশীলনে পূর্ণতা আনে” এমন স্লোগানে আনন্দগণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ ৯ মার্চ বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সারাদিন ব্যাপী স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা বিভাগীয় পরিচালক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এবং পুরষ্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান খান। স্কুলটির ম্যানেজিং কমিটি’র সভাপতি ও যশোদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল হক বাবুল হাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহদী হাসান, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রাশিদা খানম, যশোদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান উদ্বোধনের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান খান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল হাজী।
স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের হাতে গড়া কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ চালু করার পর সে স্কুলের কর্মচারীদের সন্তান ও এলাকাবাসীর সুবিধার্থে পরবর্তীতে ১৯৮৭ সালে এ স্কুলের জন্ম হয়। জন্মলগ্নের পর থেকেই স্কুলটি ভালো পড়াশুনা ও খেলাধূলা সহ সকল দিক দিয়ে সুনাম অর্জন করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত"

  1. gerçekten veriyor tesekkür ederim??

  2. Çay veya Kahve istermisiniz Stalkerlar?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com