শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবর জিয়ারত ও দোয়া শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী

জবাই করে হত্যা ,আটক ২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৬৪৯ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারা তালুকদার (৪৭) নামে এক অটোভ্যান চালককে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করে । ছিনতাই করা অটোভ্যান নিয়ে চারজন রক্তমাখা কাপড়সহ পালানোর সময় উপজেলার বেতকান্দি কবরস্থানের পাশ থেকে দু’জনকে আটক করা হয়। অপর দু’জন পালিয়ে যায়।

শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর সড়ক সেতুর পাশে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তালুকদার জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মোজা তালুকদারের ছেলে। হত্যাকারীদের মধ্যে আটক হয়েছে সিরাজগঞ্জ সদর থানার বাওইতারা গ্রামের ফরিদ শেখের ছেলের রিপন শেখ (২৭) ও শাহজাদপুর উপজেলার কুঠি সাতবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে তানভীর হোসেন জীবন (১৬)। তাদের জামা কাপড়ে রক্তের দাগ রয়েছে। স্থানীয়রা তাদের আটকের পর গণপিটুনি দিয়ে রোববার সকালে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক জানান, যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারী ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যান চালক তারা তালুকদারকে মনিরপুর এলাকায় নিয়ে তাকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ দুজনকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com