শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে ইউএনও হস্তক্ষেপে বাল্যবিয়ের থেকে রক্ষা পেল এক কিশোরী মেয়ে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৬৩৯ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার সাহা:

বৃহস্পতিবার (১৪ মার্চ ) বিকেল কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী । সে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের জারুইলতা গ্রামের শরিয়ত আলীর মেয়ে।
উপজেলা প্রসাশন সূত্র জানান, বৃহস্পতিবার বিকেলে নিকলী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয় একই গ্রামের আবু ছিদ্দিকের ছেলে রুয়েল মিয়া (২৩) এর সাথে। বিকেলেই বর আসছে। গোপন সূত্রে খবর পেয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার।
মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, স্থানীয় সরকার বিভাগের ইউ ডি এফ দূর্গা রানী সাহা,জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ইউএনও উপস্থিত হন প্রথমে উপজেলা জারুইতলা ইউনিয়নের জারুইতলা গ্রামের শরিয়ত আলীর ওই কিশোরীর বাড়িতে। পরে বাবা -মাকে ডেকে এনে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন। প্রাপ্ত বয়স না ওয়ার আগে মুছালেখা দেন।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার বাল্যবিয়ের কবল থেকে রক্ষা করেন ওই কিশোরীকে। পরে ভ্রাম্যমান আদালত ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাবা আবু ছিদ্দিককে আটক করে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে কিশোরী মেয়েকে বাল্য বিয়ে করানোর চেষ্টার দায়ে ২০১৭ সালের বাল্য বিয়ে নিরোধ আইনের ৭ এর (১) ধারায় ছেলেটির বাবা আবু ছিদ্দিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। ।
জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক জানান, কিশোরী মেয়ের বিয়ের খবর পাওয়ামাত্রই ইউএনও স্যারকে জানাই। নিজেও উপস্থিত থাকি। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আশা করছি এমন ভাবে প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিরা এমন পদক্ষেপে নিলে নিকলী উপজেলা একদিন বাল্যবিয়ে শূণ্য কোটায় নেমে আসবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com