শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

কিশোরঞ্জের ১৩টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের সামগ্রী পৌঁছানো শুরু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৪৮৪ বার পড়া হয়েছে

 

আগামীকাল অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে।
আজ সকাল থেকে জেলার ৮ শত ৩৮টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অমোচনীয় কালিসহ অন্যান্য সামগ্রী প্রেরণ করা হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা সদর, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর এ ৭টি উপজেলার নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী ও ভৈরব এ ৬টি উপজেলার নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পৃথক পৃথকভাবে ভোটের সামগ্রী প্রেরণ করা হয়।


আগামীকাল অনুষ্ঠিতব্য কিশোরঞ্জের ১৩টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। ১৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ২৬ হাজার ৮৩০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com