শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ভৈরবে দিনব্যাপি নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫২৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
দিনব্যাপি নান কর্মসূচী পালনের মাধমে যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জের ভৈরবে উযযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে ভৈরব উপজেলা প্রশাসনের দিন ব্যাপি আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভ দূর্জয় মোড়ে ৩১বার তোপধব্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয় । পরে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধাসরকারি -বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । জাতীয় পতাকা উত্তোলনের পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে মুক্তি যোদ্ধা সংসদসহ স্থানীয় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন । এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন ও পৌর মেয়র পুষ্পস্তবক অর্পণ করেছেন । শ্রদ্ধা নিবেদন শেষে পৌর শহীদ আইভি রহমান ষ্টেডিয়ামে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও কুচকাওয়াজ প্রদর্শন করেন । দিবসটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদ ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com