শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীতে ব্রি-২৮ জাতের পাকা ধান ক্ষেতে নেক ব্লাষ্ট রোগে আক্রান্ত, কৃষকের হাসি মুখ মলিন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৯৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
গত বছর অকাল বৃষ্টি ও বন্যায় বোরো ধানের ফলন ঘরে না তুলতে পারলেও এবার কৃষক যখন বাম্পার ফলনের কারণে স্বপ্ন দেখছে, ওই মহুুর্তে বি-২৮ পাকা ধান কাটার আগেই ক্ষেতে নেক ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ায় কৃষকের হাসি মুখ মলিন হয়ে যাচ্ছে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নয়টি হাওড়ে পাকা বোরো ধান ক্ষেতের শীষে নেক ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা হতাশ হয়ে পড়েছে। হাওরগুলো হলো বরুলিয়া হাওর,জোহানশাহী হাওর,পরানের চর, রবিরচর, সিংপুর হাওর,ঘোড়াদীঘা হাওর, বাটিবরাটিয়া হাওর,কুর্শা হাওর ও নিকলীর বড় হাওরগুলোতে নেক ব্লাষ্ট রোগে আক্রান্ত বেশি হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানান, চলতি মৌসুমে নিকলীতে ১৫ হাজার ১৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে বি-২৮ ধান ৫ হাজার ২৪০ হেক্টর ,ব্রি-২৯ ধান ৬ হাজার ৬৩৪ হেক্টর , হাইব্রিড ১ হাজার ১৭৫ হেক্টর ও অন্যান্য জাতের ৩৪ হেক্টর বোরো ধানের আবাদ হয়েছে।

মঙ্গলবার (২এপ্রিল) সরজমিনে বিভিন্ন হাওরঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আর এক সপ্তাহ পরথেকেই ব্রি -২৮ জাতের ধান কাটা শুরু হতো। এর আগেই নেক ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা হতাশ হয়ে পড়েছে। জাফরাবাদ গ্রামের আঃ হাসিম বলেন, আমার আড়াই একর ব্রি -২৮ ধানের জমিতে নেক ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ায় জমির পাকা ধানসহ ও গাছ চোখের সামনে মরে যাচ্ছে। কামাল পুর গ্রামের কৃষক খায়রুল ইসলাম জানান,বুরুলিয়া হাওরে আমার এক একর জমিতে এ রোগ দেখা দেওয়ায় আমি ধান গাছ কেটে আর বাড়িতে আনতে হবে না।

জমিতে ধান গাছগুলো মওে খড় হয়ে গেছে। সারা বছর আমি ছেলে-মেয়েকে নিয়ে কী খেয়ে বাঁচবো। মীরহাটি গ্রামের জহুর মিয়া ও কইবত হাটি গ্রামের মুসকো মিয়া পরানেরচর হাওরে জমিতে ওই রোগ দেখা দেওয়ায় বছরের এক মাত্র বোরো ফসল ঘরে তুলতে না পারায় তারা দিশেহারা হয়ে পড়েছে।ঘোড়াদীঘা পুর গ্রামের কৃষক শমশের মিয়া জানান, ঘোড়াদীঘা হাওরে এক একর জমিই সম্বল। ওই রোগে আমার জমির ধান সব শেষ করে ফেলেছে। কী করবো আল্লা-মাহমুদ জানেন।সিংপুর গ্রামের কৃষক শাহজাহাান মিয়া বলেন, গত বছর বন্যার কারণে ফসল ঘরে তোলতে পারিনি। এ বছর সিংপুর বড় হাওরে দুই একর ব্রি-২৮ জাতের ধানের জমিতে নেক ব্লাষ্টার রোগে আমার সবস্বপ্ন শেষ করে দিয়েছে। নিকলী উপজেলার কৃষকের মধ্যে শেষ মুহুুর্তে এক ধরণের আতংঙ্ক বিরাজ করছে।


উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ মন্নান বলেন, নেক ব্লাষ্ট রোগের সৃষ্টি হয় রাতে কুয়াশা,দিনে গরম – রাতে শীত,গুড়ি-গুড়ি বৃষ্টি থেকে। কৃসকদের পরামর্শ দিয়ে চেষ্টা করছি।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ নেক ব্লাষ্ট রোগে পাকা বোরো ধানের জমি আক্রান্ত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ রোগ দেখা দিয়েছে তবে ব্যাপক আকারে নয়। রোগ প্রতিকারের জন্য উপজেলা কৃষি বিভাগ কৃষকদের নাটিবো, এমষ্টিারটপ ও টুপার ও নামক কীটনাশক একরে ১২০ মিলিগ্রাম ওষুধের সাথে ২০০ লিটার পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করার পরামর্শ দিচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com