শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে র‌্যাবের হাতে মা-ছেলেসহ চার মাদক ব্যবসায়ী আটক – ইয়াবা উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৬০৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে মা-ছেলেসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে পৌর শহরের আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, আমলাপাড়া এলাকার মোঃ ভোলা মিয়ার স্ত্রী মোছাঃ রাবেয়া বেগম(৩৫) ও তার ছেলে মোঃ রাসেল মিয়া (২৪), একই এলাকার মৃত মালু মিয়ার ছেলে চাঁন মিয়া (৬০) ও মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ বাবু (১৯)। আটককৃতরা সবাই শহরের আমলাপাড়া ওয়াপদামোড় এলাকার বাসিন্দা। এসময় তাদের দেহে তল্লাশী চালিয়ে ১৭৪ পিস ইয়াবা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ শনিবার দুপুর দুইটার দিকে শহরের আমলাপাড়া এলাকার ওয়াপদামোড় সংলগ্ন জনৈক চান মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উল্লেখিতরা পালিয়ে যাবার চেষ্টাকালে তাদেরকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তাদের দেহ তল্লাশী করে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৪৯০ টাকা উদ্ধার করা হয়।

এবিষয়ে আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

এদিকে শহরের এই চিহ্নিত চার মাদক ব্যবসায়ী আটকের খবরে সস্থি প্রকাশ করেছেন এলাকাবাসীসহ স্থানীয় সুশীল সমাজ। এছাড়াও মাদকমুক্ত ভৈরব গড়তে র‌্যাবের পাশাপাশি থানা পুলিশসহ সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখবে এমন প্রত্যাশা সকলের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com