বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ভৈরবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৪৯৪ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ ডাঃ মোঃ শফিকের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা সূর্যের হাসি ক্লিনিকের ভৈরব শাখার ম্যানেজার কাজী আব্দুল্লাহ আল মাছুম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনেসথেসিয়া ডাঃ মোঃ শফি উদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারি মোঃ জালাল উদ্দিন ও জিটিভির ভৈরব প্রতিনিধি এম. এ হালিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com