সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনাবাহিনীর অডিটর আহত ॥ সন্দেহভাজন চারজন আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫১৫ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৩৮) নামের সেনাবাহিনীর (বেসামরিক) অডিটর গুরুতর আহত হয়েছেন। আহত অডিটর জাকির হোসেন কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের বীরমুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার পুত্র বলে জানা গেছে। ঘটনার পর পরই জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।

 

জানা যায়, গতকাল শনিবার রাত আনুমানিক নয়টার দিকে শহরের রেলষ্টেশন সড়কের কবরস্থান সংলগ্ন স্থানে একটি ছিনতাইকারী চক্র জাকির হোসেনের পথরোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করে মূল্যবান সামগ্রীসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এঘটনায় পরিবারের পক্ষ থেকে একনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com