শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে ভুট্রার বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি চাষিরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৬৫৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এবার ভুট্রার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অধিক লাভের আশায় কৃষকরা এবার ভুট্রার আবাদ করেছে ২ হাজার ২৫ হেক্টর জমিতে যা গতবছরের চেয়ে দ্বিগুণ। বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি চাষিরা
ধানের ফলন কম হওয়া ও নতুন বোরো ধান উঠার সময় ধানের দাম কম থাকায় উপজেলার ঘোড়াদীঘা , টেংগুরিয়া , সিংপুর , ভাটিবরাটিয়া , বরুলিয়া , কাচিকাটা , পাগলারচর , পরাইনারচর , দীঘলারচর , ছারিচর , মাধাইনগর হাওরে এবার কৃষকরা প্রচুর পরিমাণে ভুট্রার আবাদ করেছে। কৃষকরা জানান , আগে ওই সব জমিতে ধান ও বাদাম চাষ করা হতো। প্রতি বছর ধান করে লোকসান হওয়ায় এবার ওই সব জমিতে ভুট্্রার আবাদ করেছে কৃষকরা।


বৃহস্পতিবার (১১এপ্রিল) সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রামের কৃষক স্বপন মিয়ার সঙ্গে কথা হয় স্বপন মিয়া বলেন ,কয়েক বছর ধরে বোরো ধানের চাষ করে আমিসহ এলাকার কৃষরা লোকসান দিচ্ছে। এ বছর আমার ১২ একর ধানের জমিতে ভুট্রা চাষ করেছি। প্রতি একরে ৯০ মণ করে ভুট্রা হয়েছে। ভালো ভাবেই ফসল তুলতে পারছি। সব খরচ বাদ দিয়েও পাঁচ লাখ টাকা লাভ হবে। আমার মতো এলাকার অনেক কৃষক তাদের ধানের জমিতে ভুট্রা চাষ করেছেন। সিংপুরগ্রামের কৃষক সুনামদ্দিন মিয়া বলেন , ভুট্রা চাষে লাভ বেশি। কারণ ভুট্রা ধানের একমাস আগে তুলা যায় , এ সময় কৃষি শ্্রমিকের মজুরি থাকে কম। এ বছর ভুট্রার ফলন ভালো হয়েছে।
এ উপজেলায় বাণিজ্যিকভাবে মৎস্য চাষ , লেয়ার ও ব্রয়লার মুরগির ফার্ম ও গরু মোটা-তাজাকরণের জন্য স্থানীয়ভাবেও ভুট্রার ব্যাপক চাহিদা রয়েছে।


নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বৃহস্পতিবার (১১এপ্রিল) বলেন , ধান চাষের চেয়ে ভুট্রা চাষে খরচ কম, লাভ হয় বেশি সে কারণে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে বেশি লাভের কথা চিন্তা করেই বেশি করে ভুট্রা চাষে আগ্রহী হয়েছে। গত বছর উপজেলায় ১ হাজার ২০ হেক্টর জমিতে ভুট্রা আবাদ হয়েছিল। এ বছর আবাদ হয়েছে ২ হাজার ২৫ হেক্টর জমিতে ভুট্রার আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় ভুট্রার ফলন ও ভালো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com