শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৫৫৬ বার পড়া হয়েছে

শামছুল আলম শাহীন :

ধর্মান্ধতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে আজ শনিবার উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৬ খ্রিষ্টাব্দ। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে।

সকাল ১০টায় জেলা প্রশাসন ও “আমাদের কিশোরগঞ্জ” এর উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে পুরাতন স্টেডিয়াম থেকে চারুকলার ন্যায় নানা ধরণের মুখোশ পরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। দিন ব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, লাঠি খেলাসহ নানা আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী , পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জেন ডা. হাবিবুর রহমান, জেলা গণতন্ত্র পার্টির সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বয়সী নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নিয়েছেন।
তাদের সবার একটা প্রত্যাশা ধর্মান্ধতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ। বাঙালির প্রাণের এ উৎসবে যোগ দিতে পেরে সকলেই আনন্দিত।
এ উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখি মেলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com