বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিযারচরে মটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৫৫২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কুলিয়ারচরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোখলেছুর রহমান নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার সকাল আটটার দিকে দারিয়াকান্দি স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কুলিয়ারচর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মোখলেছুর ময়মনসিংহের নান্দাইল থানাধীন আছারগাঁও এলাকার আশিক ভূইয়ার ছেলে বলে জানা গেছে। সে কুলিয়ারচর এলাকার সেলিম মিয়ার মুরগীর ফার্মে চাকুরি করতো বলেও স্থানীয় লোকজন জানায়।

কুলিয়ারচর থানার ওসি পারভেজ আহমেদ সেলিম(তদন্ত) জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল দারিয়াকান্দি এলাকায় স্টীলব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছি। সরেজমিনে দেখা যায় পিকআপের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com