শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে তিন চোর গ্রেফতার : ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ১৩৬০ বার পড়া হয়েছে

হৃদয় আজদ:
কুলিয়ারচরে ১৪টি চোরাই মোটরসাইকেলসহ সাজন ঘোষ, ফজিলত ও রতন নামে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ উপজেলার জামতুলিমোড় থেকে চোরাই সন্দেহে একটি মোটরসাইকেলসহ সাজন ঘোষ নামে এক যুবককে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন বিকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, মোহাম্মদ আজিজুল হক, মো: আজাহারুল হক ও নূর কাশেম এর সমন্বয়ে একটি টিম জেলার বাজিতপুর উপজেলার হুমায়ূনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ফজিলত ও রতন নামের অপর দুই চোরচক্রের সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদে আরো ১৩টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

কুলিয়ারচর থানার (ওসি) তদন্ত পারভেজ আহমেদ সেলিম জানান, আটককৃত প্রত্যেকেই পেশাদার মোটরসাইকেল চোর। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com