সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

দলের সিদ্ধান্ত যেটা ছিল সেটাই বহাল আছে: ফখরুল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৫৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এখনও দলের সিদ্ধান্ত যেটা ছিল সেটাই বহাল আছে। আমরা শপথ গ্রহণ করবো না এই বিষয়ে আর কোনো দ্বিমত থাকার কথা নয়। ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী বিএনপির জাহিদুর রহমান সরকারের শপথ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

আজ (শুক্রবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে পরে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্ত যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে দলের যে সিদ্ধান্ত নেয়ার দরকার সেটি গ্রহণ করা হবে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা জনগণের দল। একটি গোষ্ঠী বা একটি ব্যক্তি যদি কোনো সিদ্ধান্ত নেয় এই দলের খুব বেশি ক্ষতি হয় না।

মির্জা ফখরুল বলেন, এসব বিষয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। বিএনপি জনগণের দল, সেই দল হিসেবে এদেশে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। নিঃসন্দেহে এই চাপ এটা সবসময় থাকে। যে সরকারই ক্ষমতায় থাকুক যারা জনগণের ভোটে নির্বাচিত হয় না তাদের এই ধরনেরই হীন অগণতান্ত্রিক কৌশল অবলম্বন করতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com